টার্মস এন্ড কন্ডিশন

ওয়েবসাইট সার্ভিসের শর্তাবলি (Terms & Conditions)

এই শর্তাবলি [www.azadwebit.com]-এর মাধ্যমে প্রদত্ত সকল ওয়েবসাইট ও ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সার্ভিস গ্রহণের মাধ্যমে ক্লায়েন্ট নিম্নোক্ত শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

. সার্ভিসের ধরন

আমরা ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রিডিজাইন, ডোমেইন ও হোস্টিং সেটআপ, ওয়েবসাইট মেইনটেন্যান্স এবং সংশ্লিষ্ট ডিজিটাল সার্ভিস প্রদান করি।
প্রজেক্টের স্কোপ, ফিচার ও ডেলিভারি টাইমলাইন পূর্বে আলোচনা অনুযায়ী নির্ধারিত হবে।

. প্রজেক্ট শুরু পেমেন্ট শর্ত

  • প্রজেক্ট শুরু করার জন্য অগ্রিম ৭০% পেমেন্ট (Advance) বাধ্যতামূলক।
  • বাকি ৩০% পেমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
  • সম্পূর্ণ পেমেন্ট না হওয়া পর্যন্ত ওয়েবসাইটের সোর্স ফাইল বা লাইভ এক্সেস প্রদান করা হবে না।

. ডোমেইন হোস্টিং সংক্রান্ত শর্ত

  • ডোমেইন ও হোস্টিং আমাদের কোম্পানীর নামে রেজিস্ট্রেশন করা হবে। (প্রয়োজনে আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে)
  • নির্ধারিত সময়ের মধ্যে রিনিউ ফি পরিশোধ না করলে ওয়েবসাইট বন্ধ বা ডেটা ডিলিট হওয়ার জন্য আমরা দায়ী থাকবো না।
  • থার্ড-পার্টি সার্ভিস প্রোভাইডারের কারণে কোনো সমস্যার জন্য আমাদের দায় থাকবে না।

. কনটেন্ট উপকরণ

  • ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট সরবরাহ করার দায়িত্ব ক্লায়েন্টের।
  • ক্লায়েন্ট প্রদত্ত কনটেন্টের কপিরাইট ও বৈধতার সম্পূর্ণ দায় ক্লায়েন্ট বহন করবেন।
  • অবৈধ বা কপিরাইট লঙ্ঘনকারী কনটেন্টের কারণে কোনো আইনি সমস্যার জন্য আমরা দায়ী নই।

. সংশোধন (Revision) নীতি

  • প্রজেক্টের আওতায় নির্ধারিত সংখ্যক রিভিশন বিনামূল্যে প্রদান করা হবে।
  • অতিরিক্ত রিভিশন বা নতুন ফিচারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

. ডেলিভারি অনুমোদন

  • প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর ক্লায়েন্ট নির্ধারিত সময়ের মধ্যে কাজ যাচাই করবেন।
  • নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না জানালে কাজকে চূড়ান্ত (Approved) হিসেবে গণ্য করা হবে।

. সাপোর্ট মেইনটেন্যান্স

  • ডেলিভারির পর সীমিত সময়ের জন্য ফ্রি সাপোর্ট প্রদান করা হতে পারে (যদি চুক্তিতে উল্লেখ থাকে)।
  • নিয়মিত মেইনটেন্যান্স, আপডেট বা ব্যাকআপ আলাদা সার্ভিস হিসেবে বিবেচিত হবে।

. সার্ভিস বাতিল রিফান্ড

  • প্রজেক্ট চলাকালীন ক্লায়েন্ট প্রজেক্ট বাতিল করলে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়।
  • শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে আমরা পূর্ব নোটিশ ছাড়াই সার্ভিস বাতিল করার অধিকার সংরক্ষণ করি।

. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

সার্ভার ডাউনটাইম, হ্যাকিং, থার্ড-পার্টি সফটওয়্যার, প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারনে সৃষ্ট ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।

১০. কপিরাইট মালিকানা

  • সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পর ওয়েবসাইটের মালিকানা ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে।
  • আমাদের পোর্টফোলিওতে কাজটি প্রদর্শনের অধিকার আমরা সংরক্ষণ করি।

 

১১. আপনি যদি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য পেমেন্ট করার পরপরই রিফান্ড চান, আমরা অবশ্যই তা পূর্ণ রিফান্ড করে দিতে প্রস্তুত আছি ততক্ষণ পর্যন্ত যতক্ষন না পর্যন্ত আমরা আপনার ডোমেইন / হোস্টিং পারচেজ না করি।

যদি আমরা ডোমেইন / হোস্টিং পারচেজ করে ফেলি তবে কোন ক্রমেই আপনি রিফান্ড পাবেন না।

আপনি যখন কোন প্ল্যান পারচেজ করবেন তার বছর পর রিনিউ করার সময় আপনাকে আমাদের ওয়েবসাইটে আপনার প্ল্যানটি চেক করতে হবে। বর্তমান মূল্যের সমপরিমাণ টাকা পরিশোধ করতে হবে। সেটা কম অথবা বেশি হতে পারে।

ডোমেইনের রিনিউয়ের সময় শেষ হলে আমরা যদি রিনিউ চার্জ না পাই, তাহলে ডোমেইনের জন্য আমরা আর দায়বদ্ধ থাকবো না। গ্রেস / রিডামশন পিরিয়ডে যাওয়ার পরে আপনি যদি ডোমেইন পুনরুদ্ধার করতে চান, তাহলে আমরা রেজিট্রি কোম্পানিকে রিকুয়েষ্ট করে দেখতে পারি। যদি পুনরুদ্ধার করার অপশন থাকে, তার জন্য আমরা আপনাকে সাহায্য করবো। তবে আমাদের দায়িত্ব থাকবে না। তখন রিডামশন চার্জ + রিনিউ চার্জ দিয়ে পুনরুদ্ধার করতে হবে। তবে আমরা গ্যারান্টি দিবোনা যে এটা সম্ভব হবে।

১২. আমাদের এই প্রতিষ্ঠানের যেকোন প্ল্যান পারচেজ করার সময় শুধু মাত্র এই বিকাশ, নগদ, রকেট ও উপায় (পার্সোনাল অ্যাকাউন্ট) ০১৮৭৮৩০৫০১০ নাম্বারে পেমেন্ট গ্রহণ করে থাকি। তাই অন্যকোন নাম্বারে পেমেন্ট করা থেকে বিরত থাকুন ও কোন ভুল তখন গ্রহণযোগ্য হবে না।

যেকোন পরামর্শ ও সহযোগীতা পেতে কল করুন: ০১৮৭৮৩০৫০১০

Official Facebook Page: https://facebook.com/azadwebit

  • সার্ভিস অর্ডারের সাথে দেওয়া ৭০% পেমেন্ট গ্রহণ করে আমরা যখন কোন প্রজেক্টের/ সার্ভিসের/ ওয়েবসাইটের কাজ শুরু করি তা প্রাথমিক ডেভেলপমেন্ট চার্জ ও বিভিন্ন  টুলস/ সফটওয়্যার/ স্ক্রিপ্ট/ থিম/ প্লাগিন কেনাকাটার জন্য নেওয়া হয়ে থাকে। যাহা কোনক্রমেই ফেরতযোগ্য নহে।
  • তাছাড়া আমাদের সকল পণ্য/ সার্ভিসই ডিজিটাল, তাই সার্ভিস অর্ডারের সাথে পাওয়া টাকার কোন রিফান্ড দেওয়া সম্ভব না।
  • কাস্টোমার যদি তার অনভিজ্ঞতার দরুন এমন কোন ক্ষতিগ্রস্ততা তৈরী করে যে সাইটটি আবার রীতিমত পূণরায় তৈরী করা লাগতে পারে তাহলে অবশ্যই কাস্টোমারকে আলাদা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
  • ডেভেলপেড বাই আজাদ ওয়েব আইটি, এই ক্রেডিটটা বাধ্যতামূলক প্রতিটি ওয়েবসাইটে রাখতে হবে।
  • আমরা কোন কাস্টোমারের গোপনীয় তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে দিয়ে থাকি না। যেমন ধরুন – কাস্টোমারের ব্যাক্তিগত তথ্য, মোবাইল নাম্বার, ইমেইল অথবা তার ওয়েবসাইট সংক্রান্ত কোন গোপন তথ্য আমরা কাউকে দেইনা। এমনকি প্রজেক্ট সম্পন্ন হলে কাস্টোমার নিজ দায়িত্বে তার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে। আমাদের কোন বাধ্যবাধকতা নেই।
  • আমাদের কাছে কোন সম্ভাব্য কাস্টোমার এসে যদি আগে ডেভেলপ করা কোন কাজ দেখতে চায় ডেমো হিসেবে আমরা তখন আমাদের লিস্টে থাকা লিঙ্কগুলোকে রেন্ডমলি তাদেরকে সেন্ড করে থাকি। শুধুমাত্র এইজন্য যে, আমাদের কাস্টোমার যেন আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা দেখতে পারে বা যাচাই করতে পারে।
  • সাধারনত আমরা ই-মেইল, হোয়াটসঅ্যাপ, এনিডেস্ক বা টিম ভিউয়ারে সাপোর্ট প্রদান করে থাকি। তবে প্রয়োজন বিশেষে কাস্টোমারের সাইটের একসেস ইনফরমেশন নিয়ে আমরা নিজেরা কাজ করে দেই।
  • যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান/ কাস্টোমার আজাদ ওয়েব আইটিকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরুর নির্দেশনা দিয়ে অতপর ওয়েবসাইট/ সার্ভিসটি নিতে অনীহা প্রকাশ করে এবং পরিপূর্ণ অর্থ পরিশোধ না করে অবশ্যই আজাদ ওয়েব আইটি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী উক্ত ব্যক্তির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।
  • আজাদ ওয়েব আইটি যেহেতু বিভিন্ন প্রিমিয়াম থিম বা  প্লাগিন/ টুলস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে ব্যবহার করে থাকে তাই ক্ষেত্র বিশেষে অন্য কোন ওয়েবসাইটের সাথে তা মিলে যেতে পারে, এই ক্ষেত্রে আজাদ ওয়েব আইটি দায়ী নহে।
  • আমাদের থিম গুলো অফিসিয়ালি ক্রয়কৃত উক্ত থিম গুলো ব্যবহার করে কেহ কোন রকম ক্রাইম বা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করলে এর দায়বার আমরা নিবো না। কারণ আমাদের থিম যে কেহ অনলাইনে কিনে ব্যবহার করতে পারে।
  • পরিপূর্ণ  শর্তবলী না পড়িয়া কোন কাস্টোমার যদি সার্ভিস নেয় ও আমাদের বিরোদ্ধে এমন কোন তথ্যাদি উপস্থাপন করার চেষ্টা করে যা তার আগেই জানার দরকার ছিলো তাহলে তার দাবি অযৌক্তিক বলে গন্য হবে।

গ্রাফিক ডিজাইন সার্ভিসের শর্তাবলি (Terms & Conditions)

. সার্ভিসের পরিধি

আমরা লোগো ডিজাইন, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস কার্ড, ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালসহ বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রদান করি।
প্রজেক্টের স্কোপ, ডিজাইন সংখ্যা ও ডেলিভারি সময় পূর্বে আলোচনা অনুযায়ী নির্ধারিত হবে।

. প্রজেক্ট শুরু পেমেন্ট

  • প্রজেক্ট শুরু করার আগে অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
  • বাকি পেমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
  • সম্পূর্ণ পেমেন্ট না হওয়া পর্যন্ত ফাইনাল ফাইল প্রদান করা হবে না।

. ক্লায়েন্টের দায়িত্ব

  • প্রয়োজনীয় তথ্য, ব্রিফ, টেক্সট, লোগো ও রেফারেন্স সময়মতো প্রদান করা ক্লায়েন্টের দায়িত্ব।
  • দেরিতে তথ্য প্রদান করলে প্রজেক্ট ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে।

. রিভিশন (Revision) নীতি

  • নির্ধারিত সংখ্যক রিভিশন বিনামূল্যে প্রদান করা হবে (যেমন: রঙ, টেক্সট বা ছোট পরিবর্তন)।
  • সম্পূর্ণ নতুন ডিজাইন বা বড় পরিবর্তনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

. ডেলিভারি অনুমোদন

  • ডিজাইন ডেলিভারির পর ক্লায়েন্ট নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ করবেন।
  • নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না জানালে ডিজাইনটি চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।

. কপিরাইট মালিকানা

  • সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পর ফাইনাল ডিজাইনের কপিরাইট ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে।
  • আমরা আমাদের পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া বা প্রমোশনাল কাজে ডিজাইন প্রদর্শনের অধিকার সংরক্ষণ করি।

. সোর্স ফাইল

  • সোর্স ফাইল (AI, PSD, EPS ইত্যাদি) সরবরাহ করা হবে কি না, তা পূর্ব চুক্তির ওপর নির্ভরশীল।
  • সোর্স ফাইল আলাদা সার্ভিস হিসেবে গণ্য হতে পারে।

. রিফান্ড বাতিল নীতি

  • কাজ শুরু হওয়ার পর প্রজেক্ট বাতিল করলে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়।
  • অনুমোদিত (Approved) ডিজাইনের পর কোনো রিফান্ড প্রযোজ্য নয়।

. দায়বদ্ধতার সীমা

  • ক্লায়েন্ট প্রদত্ত তথ্য বা কনটেন্টের কারণে সৃষ্ট কোনো আইনি জটিলতার জন্য আমরা দায়ী থাকবো না।

প্রিন্টিং বা থার্ড-পার্টি ব্যবহারের সময় রঙ বা সাইজ ভিন্নতার জন্য আমরা দায়ী নই।

১০. শর্ত পরিবর্তন

আমরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখি।

 

প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:

ইমেইল: azadwebit@gmail.com

মোবাইল: ০১৮৭৮৩০৫০১০

 

তারিখ: 12/05/2024

error: Content is protected !!